1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

চকবাজারে পোশাকের দোকানে রাতের আধারে দুর্ধর্ষ চুরি

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

মিঠু আহমেদ-বরিশাল

বরিশালে রাতের আধারে দোতলার গেট ভেঙ্গে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।বরিশালের ঐহ্যিতবাহী চক বাজারের পিংক ওয়ান কাপড়ের দোকানে রাতের আধারে তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে।১৮এপ্রিল শুক্রবার মধ্যো রাত আনুমানিক ২.৩০দিকে জানালার গ্রিলের তালা ভেঙ্গে ক্যাশ বাক্স ভেঙ্গে প্রায় দুই লাখা পয়ষাট্রি হাজার টাকা ও মালপত্র নিয়ে গেছে।বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন থানার কর্মকর্তা মিজানুর রহমান বলেন ঘটনা স্থান কোতয়ালি থানা পুলিশ পরিদর্শন করেছে।পিংওয়ান দোকানের মালিক তুহিন বলেন এটা একটা পরিকল্পিত ঘটনা যারা চুরি করেছেন তারা পরিকল্পনা করে এই চুরির ঘটনা ঘটিয়েছে।তিনি জানান আমি শুক্রবার দিনে এসির কাজ করিয়েছি রাতে সব ঠিকমত বন্ধ করে বাসায় চলে আসি সকালে গিয়ে দেখতে পাই দোকানের ক্যাস বাক্স ভাঙ্গা ও বিদ্যুতে লাইন বন্ধ করা। দোকানের দোতলায় গিয়ে দেখতে পাই গ্রিলের তালা ভেঙ্গে চোর প্রবেশ করে বিদ্যুতের মেইন লাইন বন্ধ করে দিয়ে সিসি ক্যামেরা বন্ধ করে দুর্ধর্ষ চুরি করেছে।চোর দোকানে ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ দুই লাখ পয়ষাট্রি হাজার টাকাসহ দামি কিছু মালামাল নিয়ে গেছে আমি তাৎক্ষনিক থানায় জানালে পুলিশ এসে পরিদর্শন করে গেছে।চুরির বিষয়ে বরিশাল চকবাজার মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম বলেন ‘কিছুদিন ধরে বিভিন্ন এলাকায় চুরি-ডাকাতির কথা শুনে আমাদের বাজারের ব্যবসায়ীদের সতর্ক থাকতে বলেছিলাম।কাল গভীর রাতে পিংক ওয়ান কাপড়ের দোকানে তালা ভেঙ্গে চোর চুরি করেছে।আমরা আমাদের পক্ষ থেকে সবাইকে সতর্ক করে দিয়েছি।চুরির বিষয়ে জানতে চাইলে বরিশাল মেট্রোপলিটন থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন দোকান চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি আশেপাশে সিসিটিভির ক্যামেরা ফুটেজ দেখে চোর শনাক্তের কাজ চলছে।খুব দ্রুত চোর শনাক্ত করতে সক্ষম হব আশা করি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com