1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সকাল ৮:১৩|

নগরীতে ৩০৩ পিস ইয়াবাসহ আটক-১

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২১১ বার পড়া হয়েছে

কাওসার হোসেন, বরিশাল//

​​বরিশাল নগরীর কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০৩ পিস ইয়াবাসহ ফয়সাল মুবিন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আজ সোমবার (২০ এপ্রিল) সকালে নিউ হাউজ রোড এলাকার একটি ফ্ল্যাট থেকে তাকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বরিশালের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ০৮:২০ ঘটিকায় কোতয়ালী মডেল থানাধীন সিকদার বাড়ি নিউ হাউজ রোডের ২০৯ নম্বর হোল্ডিংয়ের একটি বাড়িতে অভিযান চালায়। উক্ত বাড়ির দ্বিতীয় তলায় তল্লাশি চালিয়ে অভিযুক্ত ফয়সাল মুবিনের নিজ শয়নকক্ষ থেকে নীল রঙের জিপারযুক্ত দুটি পলিথিন প্যাকেট উদ্ধার করা হয়।

​ডিএনসি সূত্র জানায়, তল্লাশিকালে একটি প্যাকেটে ১০৩ পিস এবং অন্য একটি প্যাকেটে ২০০ পিসসহ সর্বমোট ৩০৩ পিস এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ৩০.৩০ গ্রাম। এছাড়া মাদক বিক্রির নগদ ৬,৭৩০ টাকা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ফয়সাল মুবিন ওই এলাকার রেজাউল করিম ও ইসমত আরার ছেলে। সে দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কেনাবেচার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com