1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:০৭|

চালক ঘুমিয়ে পড়ায় যাত্রীবাহী বাস পুকুরে, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

বরগুনার আমতলী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পুকুরে পড়েছে। চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বাসে থাকা অন্তত ৯ যাত্রী। তবে এক শিশু সামান্য আহত হয়েছে।

মঙ্গলবার (৬ মে) ভোরে ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-কুয়াকাটা মহাসড়কের আমতলীর ঘটখালি বাজার সংলগ্ন উর্শিতলা সিএনজি স্টেশনের সামনে পৌঁছালে এ ঘটনা ঘটে। ঢাকা থেকে কুয়াকাটা যাচ্ছিলো বাসটি।বরগুনার আমতলী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পুকুরে পড়েছে। চালক ঘুমিয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, ইউনিক পরিবহনের বাসটি উর্শিতলা এলাকায় পৌঁছালে চালক ঘুমিয়ে পড়েন।

ফলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসে ৮ থেকে ৯ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে একটি শিশু সামান্য আহত হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুকুরে পানি কম থাকায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com