1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

দেশে হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

সংবাদ ডেস্ক//

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। তাদের সবাই ঢাকা বিভাগের। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই হিসাব গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। তাদের সবাই ঢাকা বিভাগের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৬৯১ শিশু।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত দেশে ৮১৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৫ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭২১ শিশু।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১৫ হাজার ২৭২ শিশু। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ১ লাখ ২২ হাজার ৭৬৩ শিশু।

এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৫ হাজার ২৯৮ শিশু, যাদের মধ্যে ১ লাখ ১ হাজার ৫৩৫ শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগে হাম ও হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৩৭৫ শিশুর এবং আক্রান্ত হয়েছে ৬৪ হাজার ৫৭৫ শিশু।

 

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com