1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

উজিরপুরে গাঁজাসহ মাদক কারবারি পুলিশের খাঁচায়

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মাসুদ আহমেদ//

বরিশাল জেলার উজিরপুর উপজেলার উত্তর সাতলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি কাওছারকে গ্রেফতার করেছে পুলিশ।

সূত্রে জানা যায়- উত্তর সাতলা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মোঃ কাওছার দীর্ঘদিন ধরে সাতলা ইউনিয়নের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় উজিরপুর মডেল থানার এসআই তারেক আজিজ ও এএসআই অন্তর আহমেদ, আব্দুল আলীসহ পুলিশের টিম উত্তর সাতলা বাটাই বাড়ির সামনে সারাষি অভিযান চালিয়ে মাদক কারবারি কাওছারের দেহ তল্লাশি চালিয়ে ১ কেজি ২৪ গ্রাম গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান, মাদক কারবারি কাওছারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় এবং তাকে জেল হাজতে প্রেরণ প্রক্রিয়াধীন।

এদিকে চিন্হিত মাদক কারবারি কাওছারকে গ্রেফতার করায় বেজায় খুশি সাতলাবাসী। এছাড়া উজিরপুর মডেল থানা পুলিশকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল।

 

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com