1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| দুপুর ২:০০|

জনসাধারণের পরিদর্শনের জন্য নৌবাহিনীর জাহাজ উন্মুক্ত

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

আগামী ২১ নভেম্বর ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৫’ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর নির্ধারিত জাহাজসমূহ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, মোংলা, বরিশাল ও চাঁদপুরের নিম্নোক্ত স্থানে দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, ঢাকার সদর ঘাটে বিএনডিবি গাংচিল, চট্টগ্রামের নিউ মুরিংয়ের নেভাল বার্থে বানৌজা সমুদ্র অভিযান, খুলনার বিআইডব্লিউটিএ’র লঞ্চ টার্মিনালে বানৌজা বিশখালী, মোংলার দিগরাজ নেভাল বার্থে বানৌজা আবু বকর, বরিশালের বিআইডব্লিউটিএ’র ঘাঁটে বানৌজা পদ্মা এবং চাঁদপুরের বিডব্লিউটিএ’র ঘাঁটে বানৌজা অতন্দ্র জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com