1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:০২|

জুবাইদা রহমান ভোটার হওয়ার তথ্য দিয়ে স্মার্টকার্ড পেলেন

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৬৭৭ বার পড়া হয়েছে

বার্তা ডেস্ক//

ভোটার হওয়ার তথ্য দিয়ে স্মার্টকার্ড সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান।

ইসি সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করেছে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি তাকে স্মার্টকার্ড সরবরাহ করা হয়েছে।
ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, চলমান বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে তাকে ভোটার করতে তথ্য নেওয়া হয়। ইতোমধ্যে তথ্য সংগ্রহ করা হয়েছে এবং নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে। তবে ভোটার তালিকায় নাম ওঠবে হালনাগাদ কার্যক্রম শেষ হলে।

এদিকে ইসি সূত্রগুলো জানিয়েছে, তিনি ভোটার হচ্ছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসার ঠিকানায়। ধানমন্ডি আবাসিক এলাকা স্থায়ী ঠিকানা উল্লেখ করা হলেও তিনি ভোটার হচ্ছেন গুলশান-২ নম্বরের ওই ঠিকানায়।

২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা কার্যক্রম শুরু হলেও সে সময় তারেক রহমানের সঙ্গে লন্ডনে ছিলেন তিনি। গত ৬ মে বিএনপি চেযারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরলেও ৫ জুন ফের লন্ডনে ফিরে যান জুবাইদা রহমান। সম্প্রতি ইসি কর্মকর্তারা তার তথ্য সংগ্রহ করেন।

জুবাইদা রহমান রাজনীতিতে তেমন সক্রিয় না হলেও ভবিষ্যতে তিনি যুক্ত হবেন বলেন বিভিন্ন মহলে আলোচনা আছে। আর জাতীয় নির্বাচনে অংশ নিতে হলে দেশের যেকোনো স্থানের ভোটার হতে হয়।

লন্ডনে থাকায় তারেক রহমান ভোটার না হতে পারলেও মা খালেদা জিয়াকে ইতোপূর্বে ইসি কর্মকর্তারা ভোটার করে নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com