1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ৩:০৪|

ডাসারে গ্রাম আদালত বিষয়ক “কমিউনিটি মত বিনিময় সভা” ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

ডাসারে গ্রাম আদালত বিষয়ক “কমিউনিটি মত বিনিময় সভা” ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

আজ মাদারীপুর জেলার ডাসার উপজেলায় ডাসার ইউনিয়ন পরিষদে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আয়োজনে রোববার(৯ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় ডাসার ইউনিয়ন পরিষদের কার্যালয়ে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
ডাসার ইউনিয়ন পরিষদের সন্মানিত চেয়ারম্যান মো: রেজাউল করিম ভাসাই শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাসার ও কালকিনি উপজেলা গ্রাম আদালতের উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন (লিটন), ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম, ইউপি সদস্য শরীফ জাহিদুর ইসলাম,ডাসার ইউনিয়নের ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা সুশান্ত বৈদ্য,হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মো: জহিরুল ইসলাম প্রমুখ।এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়নের ইউপি প্রতিনিধিগণ,শিক্ষক,
সাংবাদিক,সমাজকর্মী,গণ্যমান্য ব্যক্তিবর্গ,ধর্মীয় প্রতিনিধি, কৃষক প্রতিনিধিসহ বিভিন্ন পেশার প্রতিনিধি অংশগ্রহণ করেন।সভাপতি মহোদয় সকলের উদ্দেশ্যে বলেন গ্রাম আদালত সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত বিরোধী শক্তি করতে পারে তাই এ ছোট ছোট বিরোধ যেন থানা বা আদালত মুখী না হয় সে দিকে আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে এবং ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে তা নিষ্পত্তি করতে হবে। উক্ত অনুষ্ঠানের আলোচনা সভা শেষে গ্রাম আদালতের মাধ্যমে কিভাবে আবেদনকারী ও প্রতিবাদী ও সাধারণ জনগন ন্যায় বিচার পায় এবং অভিযোগের সমস্যা সমাধান করা হয় তার একটি ভিডিও চিত্র দেখানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com