1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:৩০|

তরুণ প্রজন্ম শুধু মোবাইল ফোন বা তথ্য-প্রযুক্তিতেই আসক্তি নয়.

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৩১৯ বার পড়া হয়েছে

মোঃ মনিরুজ্জামান চৌধুরী নড়াইল থেকে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন একক কারোর কৃতিত্ব না। সবার অংশগ্রহণে এই আন্দোলন সফলতা পেয়েছে। তবে, একটি মহল এই সফলতাকে নসাৎ করতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। আর তরুণ প্রজন্ম শুধু মোবাইল ফোন বা তথ্য-প্রযুক্তিতেই আসক্তি নয়। তারা ঐক্যবদ্ধ হয়ে সুষ্ঠু-সুন্দর কাজও করতে পারে। বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে সেটাই তারা প্রমাণ করেছেন।

ইসলামী ছাত্রশিবির জেলা শাখা আয়োজনে বুধবার (২০ নভেম্বর) দুপুরে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংগঠনের বাছাইকৃত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, উন্নত জীবন গঠন করতে হলে আল্লাহ ভীতি এবং নবী-রাসুলদের (সাঃ) জীবনাদর্শ অর্জন করতে হবে। এরই ধারাবাহিকতায় প্রতিটি নেতাকর্মী ও তরুণ প্রজন্মকে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। একজন ছাত্র-ছাত্রী তার শিক্ষকের কাছে শ্রেষ্ঠ শিক্ষার্থী হবে। বাবা-মায়ের কাছে শ্রেষ্ঠ সন্তান হবে। প্রতিবেশির কাছে ভালো প্রতিবেশি হবেন। পড়ার সময় পড়া, খেলার সময় খেলাসহ সবক্ষেত্রে সময়কে কাজে লাগাতে হবে।

জেলা ইসলামী ছাত্রশিবিরে সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি এস এম সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন-জেলা জামায়াতে ইসলামীর আমির আতাউর রহমান বাচ্চু, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান বিষয়ক সম্পাদক আবিদ হাসান, ব্যবসায় শিক্ষা সম্পাদক সালাহউদ্দিন, সাবেক জেলা সভাপতি সাইফুল আবদার, খিয়াম উদ্দিন, রফিকুল ইসলাম ও আব্বাস আলীসহ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, আল্লাহ ভীতি না থাকার কারণে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশে ব্যাপক লুটপাট হয়েছে। যেখানে পদ্মা সেতু করতে খরচ হয়েছে, ৩২ হাজার ৬০০ কোটি টাকা। অথচ সালমান এফ রহমান একাই সাতটি ব্যাংক থেকে লুট করেছেন ৩৬ হাজার কোটি টাকা। এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক থেকে পাচার করেছে ৫০ হাজার কোটি টাকা। এছাড়া সামিট গ্রুপসহ অসংখ্য প্রতিষ্ঠান থেকে ব্যাপক টাকা লুটপাট ও পাচার হয়েছে। শুধুমাত্র আল্লাহ ভীতি না থাকার কারণে এমন লুটপাট এবং দুর্নীতি হয়েছে। এছাড়া ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্যাংকে ঋণখেলাপির পরিমাণ ২ লাখ ১১ হাজার কোটি টাকা। এই টাকা দিয়ে ছয়টি পদ্মা সেতু বানানো যেত। আমাদের কৃষকের টাকা, শ্রমজীবী মানুষের টাকা দুর্নীতিবাজরা ব্যাংক থেকে মেরে দিয়েছে। কারণ তাদের মধ্যে কোনো খোদাভীতি ছিল না।

ছাত্রশিবিরের কর্মীদের উদ্দেশ্যে বক্তারা আরো বলেন, সবাইকে সৎ ও আল্লাহ ভীতি অর্জন করতে হবে। ছাত্রশিবির কোনো দুর্নীতি অনিয়ম প্রশ্রয় দেন না। তাই সমাজকে নেতৃত্ব দিতে হলে সব নেতাকর্মীকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com