1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| বিকাল ৫:৫৬|

দীপিকার ঘরে আসছে দ্বিতীয় সন্তান

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক//

বলিউডের জনপ্রিয় দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং আবারও মা-বাবা হতে চলেছেন। রবিবার সামাজিক মাধ্যমে এক যৌথ পোস্টে এই সুখবর জানান তারা।

পোস্টে দেখা যায়, তাদের কন্যা দোয়া একটি পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট কিট হাতে ধরে আছে। ক্যাপশনে দীপিকা শুধু দুটি ‘নজর লাগা’ ইমোজি ব্যবহার করে ইঙ্গিত দেন নতুন সদস্য আসার আনন্দের।

দীপিকার দ্বিতীয়বার মা হতে যাওয়ার জল্পনা নিয়ে শনিবার দিবাগত রাত থেকেই বলিউডে কানাঘুষা শোনা যাচ্ছিল। এবার সেই গুঞ্জনের ইতি ঘটিয়ে বিষয়টি সত্যি বলে জানালেন তারা।

দীর্ঘদিন প্রেমের পর ২০১৮ সালে বিয়ে করেন রণবীর-দীপিকা। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর দীপিকার কোল আলো করে এসেছিল দুয়া পাড়ুকোন। মেয়ের বয়স দেড় বছর হতেই ফের সুখবর দিলেন তারা।

সব মিলিয়ে এখন আবার নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন এই তারকা দম্পতি। তাদের এই সুখবর ইতোমধ্যে ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি করেছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com