1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

কমল হাসান উচ্ছ্বসিত বিজয়ের সিদ্ধান্তে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক//

তামিলনাড়ুর রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেই আলোচনায় উঠে এসেছেন দক্ষিণী তারকা থালাপতি বিজয়। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর খুব অল্প সময়ের মধ্যেই সমাজ সংস্কারমূলক উদ্যোগ গ্রহণ করে তিনি নিজের নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু করেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

তার ঘোষিত নতুন নীতিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো শিক্ষা প্রতিষ্ঠান কিংবা ধর্মীয় উপাসনালয়ের ৫০০ মিটারের মধ্যে মদের দোকান চালানো যাবে না।

বিজয়ের এই পদক্ষেপের প্রশংসা করেছেন বর্ষীয়ান অভিনেতা ও রাজনীতিবিদ কমল হাসানও। তিনি বলেন, তামিল সমাজ দীর্ঘদিন ধরেই এমন উদ্যোগের অপেক্ষায় ছিল। তার মতে, সরকারের দায়িত্ব জনগণের কল্যাণ নিশ্চিত করা, মদ বিক্রি করে রাজস্ব বাড়ানো নয়। তিনি আরও ইঙ্গিত দেন, ভবিষ্যতে এ ধরনের আরও কঠোর সিদ্ধান্ত আসতে পারে।

বর্তমানে তামিলনাড়ুতে সরকারি তত্ত্বাবধানে প্রায় ৪ হাজার ৭৬৫টি মদের দোকান পরিচালিত হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক দোকান স্কুল-কলেজ ও ধর্মীয় স্থাপনার আশপাশে অবস্থিত।

সরকারি তথ্য অনুযায়ী, শতাধিক দোকান শিক্ষাপ্রতিষ্ঠান এবং উপাসনালয়ের নিকটবর্তী এলাকায় রয়েছে। নতুন নির্দেশনার ফলে এসব দোকান ধাপে ধাপে বন্ধ করা হবে।

অর্থনৈতিক দিক থেকে বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ, শুধু গত বছর মদ বিক্রি থেকে রাজ্য সরকারের আয় হয়েছিল প্রায় ৪৮ হাজার কোটি টাকা।

এত বড় অঙ্কের রাজস্বের বিষয়টি বিবেচনায় রেখেও জনস্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ায় বিজয়ের সিদ্ধান্ত সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com