1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| রাত ৪:০০|

নতুন গান নিয়ে আসছেন কাজী শুভ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

শারমিন জাহান//

সংগীতপ্রেমীদের জন্য নতুন গান নিয়ে আসছেন কাজী শুভ। শিরোনাম ‘মনের লাইনে আয়’। এটি উন্মুক্ত হচ্ছে আগামীকাল সোমবার (২ ফেব্রুয়ারি), পি টিউন স্টুডিও’র ব্যানারে।

আধুনিক সুর, চটুল কথা ও ডান্স বিটে গানটি তৈরি করা হয়েছে তরুণ শ্রোতাদের কথা মাথায় রেখে। গানটি লিখেছেন সুহৃদ সুফিয়ান ও সুর-সংগীত করেছেন আদিব কবির। গানের ভিডিও পরিচালনা করেছেন এইচ এম হাসনাইন। এতে অভিনয় করেছেন আলিফ চৌধুরি ও মেঘা শ্রুতি।

গানটি প্রসঙ্গে কাজী শুভ বলেন, ‘গানটা শুনলেই নাচের একটা অনুভূতি চলে আসে। ডান্স মুডের একটু চটুল কথার এই গানটি গাইতে আমার ভীষণ ভালো লেগেছে। কথা আর সুর- দুটোতেই একটা আনন্দের আমেজ আছে, যেটা শ্রোতারা খুব সহজেই অনুভব করতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সময়ের শ্রোতারা প্রাণবন্ত ও ফ্রেশ গান পছন্দ করেন। সেই ভাবনাটা মাথায় রেখেই গানটি করা। আমি বিশ্বাস করি, গানটি সবাই মন দিয়ে উপভোগ করবেন এবং এটি শ্রোতাদের নাচের আমেজে ভাসাবে।’

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ২২ রমজান

সেহরির শেষ: ০৪:৫৫ AM

ইফতার শুরু: ৬:০৭ PM

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com