1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

পটুয়াখালীতে একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ শিশুকে গাভি উপহার

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

এক মায়ের কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান জন্ম নেওয়ার ঘটনাটি আলোচিত ছিল দেশজুড়ে। সোহেল-লামিয়া দম্পতির পাঁচ সন্তান জন্মের খবর আনন্দের ঢেউ তোলে তার পরিবারসহ চারপাশে।

কিন্তু তাদের জন্মের পরের বাস্তবতা আরও গভীর এবং মানবিক হয়ে দাঁড়ায়। সংসারে অসচ্ছলতার কারণে পাঁচ সন্তানের ভরণপোষণ নিয়ে চিন্তিত হয়ে পড়েন পটুয়াখালীর বাউফল উপজেলার সোহেল-লামিয়া দম্পতি।

দম্পতির পাশে দাঁড়িয়েছেন বরিশালের মানবিক সংগঠন ‘ইভেন্ট-৮৪’-এর সদস্যরা। পরিবারটিতে আর্থিক নিরাপত্তার জোগান দিতে একটি গাভি উপহার দিয়েছেন তারা। এতে কিছুটা হলেও হাসি ফুটেছে পাঁচ সন্তানের জন্ম নেওয়া পরিবারটিতে।

ইভেন্ট-৮৪-এর আহ্বায়ক বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ বলেন, বরিশাল ডায়াবেটিক হাসপাতালে বাউফলের সোহেল-লামিয়া দম্পতির পাঁচ সন্তান জন্ম নেওয়ার খবরটি বেশ ফলাওভাবে প্রকাশ করে গণমাধ্যম।

সন্তান জন্ম দেওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। তবে এই সন্তানদের ভরণপোষণ নিয়ে বাবা-মায়ের চোখেমুখে যে হতাশার ছাপ অনেকের চোখেই পড়েনি।

তিনি আরও বলেন, বিষয়টি আমরা অনুধাবন করেছি। শেষ পর্যন্ত আনন্দঘন এক মুহূর্তে লামিয়ার পরিবারের জন্য আমরা ‘ইভেন্ট-৮৪’-এর পক্ষ থেকে একটি গরু উপহার দিয়েছি। ভবিষ্যতেও পাঁচ সন্তানের পাশে থাকার কথা জানান তিনি।

এর আগে গত ৬ অক্টোবর অস্ত্রোপচার ছাড়াই শহরের একটি হাসপাতালে স্বাভাবিকভাবে পাঁচ সন্তান জন্ম দেন বাউফলের চাঁদকাঠি গ্রামের গৃহবধূ লামিয়া।

যার মধ্যে তিন ছেলে ও দুই মেয়ে। ওই সময় হাসপাতালের খরচ, বাচ্চাদের জন্য দুধ এবং অ্যাম্বুলেন্স ভাড়ার ব্যবস্থাও করে দিয়েছিল ‘ইভেন্ট ৮৪’-এর সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com