1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:০৫|

পটুয়াখালীতে ২ লাখ ৫১ হাজার ৯৮৬ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

সুনিল সরকার, পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী জেলায় ২,৫১,৯৮৬ শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এবং জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের যুগ্ম সচিব মো. শফিউল আলম। সিভিল সার্জন ডা. মোহাম্মাদ খালেদুর রহমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মাদ আরেফীন। এ সময় আরও উপস্থিত ছিলেন **বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মো. লোকমান হাকিম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. সৈয়দ মো. নেছার আলী, মেডিকেল অফিসার (ক্লিনিক) ডা. ইসরাত জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাহিদ আল রাকিব, মেডিকেল অফিসার ভূপেন চন্দ্র মণ্ডল, ডা. জিয়াউর রহমান, পটুয়াখালী প্রেসক্লাবের সদস্য সচিব অধ্যাপক গোলাম রহমান, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মো. মাসুদ উজ্জামান, পরিবার কল্যাণ পরিদর্শিকা ফাতেমা ইয়াসমিন, সুলতানা বুলবুল, হামিদা খানম এবং স্বাস্থ্য বিভাগের পৌরসভা প্রতিনিধি সুমন হালদার। এ বছর পটুয়াখালী জেলার ১,৮৭৯টি কেন্দ্রে ৪,৬৭৪ জন স্বাস্থ্যকর্মী এই কর্মসূচি বাস্তবায়ন করবেন। এর আওতায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২৬,৯৭৩ শিশুকে ১টি করে নীল রঙের ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২,২৫,০১৩ শিশুকে ১টি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য শিশুদের অপুষ্টি প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং রাতকানা রোগের ঝুঁকি হ্রাস করা। সরকারের এই উদ্যোগ শিশুদের সুস্থ ও সবলভাবে বড় হওয়ার লক্ষ্যে নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com