1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ২:৪৩|

পটুয়াখালীতে ৫ ফুট দৈর্ঘ্যের তীব্র বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

পটুয়াখালীর কলাপাড়ায় ৫ ফুট দৈর্ঘ্যের একটি তীব্র বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধারের পর অবমুক্ত করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা।

শনিবার (২৩ আগষ্ট) দুপুর বারোটায় পার্শ্ববর্তী আমতলী উপজেলার বান্দ্রা এলাকার খেলার মাঠ থেকে জালে পেঁচানো অবস্থায় সাপটি উদ্ধার করা হয়।পরে উপজেলার টিয়াখালী ইউনিয়নের আন্ধারমানিক নদী সংলগ্ন নাচনাপাড়া সংরক্ষিত বনে সাপটি অবমুক্ত করা হয়।

এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্য আলমনজির ও মাসুদ হাসান বলেন, হটলাইনে ফোন আসার কিছুক্ষণের মধ্যেই আমরা ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করি। পরে প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত করে দেই।

কলাপাড়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো, মনিরুল হক মনি বলেন, আমরা এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যদের সব সময় সহযোগিতা করে আসছি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com