1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ৪:১০|

পটুয়াখালী সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলে বৃষ্টিপাত,জনজীবনে দুর্ভোগ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

সুনিল সরকার, পটুয়াখালী//

মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারী অবস্থায় রয়েছে।

এর প্রভাবে পটুয়াখালীর আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। সোমবার ভোর থেকে জেলার বিভিন্ন স্থানে টানা গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারী বৃষ্টিপাত শুরু হয়েছে।

এতে জনজীবনে ভোগান্তি নেমে এসেছে। চরম দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবিরা। বৃষ্টিপাত আমন ধানের জন্য উপকারী হলেও ক্ষতির শংকায় রয়েছে বর্ষাকালীন সবজি চাষীরা।

এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। আগামী ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমান আরও বাড়তে পারে।

এছাড়া আগামী দুই দিনে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি এবং তা ঘনীভূত হওয়ার আশংকা করছে আবহাওয়া অফিস। 

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com