1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| দুপুর ১:২৮|

বরিশালে ঝুঁকিপূর্ণ ব্রীজ সংস্কারের দাবিতে বাসদের মানববন্ধন

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

দক্ষিনাঞ্চলের জনগুরুত্বপূর্ণ ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইল বাসষ্ট্যান্ডে ঝুঁকিপূর্ণ ব্রীজ সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল(বাসদ)।

সোমবার (৩ নভেম্বর) সকাল ১০ টায় মানববন্ধন কর্মসূচিতে উজিরপুর উপজেলা বাসদের আহবায়ক কমরেড মোঃ আবুল কালাম মাষ্টারের সভাপতিত্বে ও সদস্য সচিব কমরেড মঞ্জুর আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বরিশাল জেলা কমিটির সদস্য কমরেড সাগর দাস, বরিশাল জেলা শ্রমিক ফ্রন্টের সদস্য কমরেড আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী।বরিশাল ট্যুর গাইড

উপস্থিত নেতৃবৃন্দ দক্ষিণাঞ্চলের একমাত্র সড়কের বামরাইল বাসষ্ট্যান্ডে জরাজীর্ণ ব্রীজটিতে ভয়াবহ ফাটলের সৃষ্টি হয়। তবে প্রশাসন দায়সারা সংস্কার না করে ব্রীজটির নিচে বালুর বস্তা দেয়া হয়।

এতে করে দক্ষিনাঞ্চল জুড়ে আতঙ্ক বিরাজ করছে। যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনার আশঙ্কা। তাই ব্রীজটি অচিরেই সংস্কারের দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।

মানববন্ধন শেষে উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডলের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com