1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বুধবার| সকাল ১০:২৩|

বরিশালে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

বরিশাল জেলার উজিরপুর পৌরসভায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলা ও পুলিশ সুত্রে জানা যায়- উজিরপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের মোঃ মজিদ সিকদারের ছেলে জসিম সিকদার(২৪) ও আউয়াল সিকদারের ছেলে আরমান সিকদার(২৫)কে সোমবার (২৬ মে) রাত সাড়ে ১০ টার দিকে পৌরসভা ৩ নং ওয়ার্ডের ভিআইপি রোড থেকে রিক্সাযোগে গাঁজা বিক্রি করার জন্য যায়। সেখানে গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর মডেল থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে দেহে তল্লাশি চালিয়ে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করে থানায় নিয়ে যায় এবং মঙ্গলবার (২৭ মে) গাঁজা বিক্রেতা মোঃ জসিম সিকদার ও আরমান সিকদারকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং মাদকের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com