1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| রাত ৪:৩৯|

বিএম কলেজ শিক্ষাথীদের শাটডাউনের ডাক

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৫৬৬ বার পড়া হয়েছে

মিঠু আহম্মেদ, বরিশাল//

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের উন্নয়নের পাঁচ দফা দাবিতে ক্যাম্পাসে শাটডাউনের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় ক্লাস বর্জন ও চলমান ইনকোর্স পরীক্ষা বন্ধ করে ক্যাম্পাসের জিরো পয়েন্টে জড়ো হয়।

পরে মিছিল করে প্রশাসনিক ভবনে সামনে গিয়ে অবস্থান নেয়। সেখান থেকে মিছিল নিয়ে বিভিন্ন বিভাগ ও ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, পর্যাপ্ত ক্লাসরুম, মানসম্মত শিক্ষাদান, আধুনিকায়ন, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ ও ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।

তাদের অভিযোগ, বছরের পর বছর ধরে অবকাঠামো ও একাডেমিক সংকটে ভুগছে এ ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আমারা পাঁচ দফা দাবি জানিয়েছি। এগুলো শিক্ষার্থীদের ন্যায্য অধিকার।

দাবি না মানা পর্যন্ত আমরা ক্লাসে ফিরবো না। এদিকে দুপুরের দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ২২ রমজান

সেহরির শেষ: ০৪:৫৫ AM

ইফতার শুরু: ৬:০৭ PM

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com