1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বুধবার| সকাল ১০:০৪|

বিপুল উৎসাহ উদ্দিপনায় পটুয়াখালী সদরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

পটুয়াখালী প্রতিনিধিঃ বিপুল উৎসাহ উদ্দিপনায় পটুয়াখালী সদর উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ( বালক) ও

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ( বালক) ২০২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন।
মঙ্গলবার পটুয়াখালী সদর উপজেলা মাঠে উক্ত ফাইনাল খেলায় বালকে চ্যাম্পিয়ন হয়েছে বদরপুর ইউনিয়নের উত্তর বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা দলে চ্যাম্পিয়ন হয়েছে মাদারবুনিয়া ইউনিয়নের মধ্য হাজিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। রানার্সাপ হয়েছে বালকে কালিকাপুর ইউনিয়নের ডিবুয়াপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা গ্রুপে পৌরসভাধীন আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বিকাল ৪ টায় খেলা শেষে সদর উপজেলা শিক্ষা অফিসার মো. মুজিবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্সাপ দল সমূহের খেলোয়ার শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলেদেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত আরা জামান উর্মি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. মাসুম বিল্লাহ, আব্দুর রাজ্জাক হোসাইন, ফাতিমা বেগম ও শিরিন আখতারসহ বিদ্যালয়ের প্রধান ও সহকারি শিক্ষক- শিক্ষিকাবৃন্দ।
৬ জানুয়ারী সকাল ৯ টায় প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট’ উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত আরা জামান উর্মি। #
সুনিল সরকার

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com