1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

বি এম পি পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

ছবুর হোসেন, বরিশাল//

বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন আবু রায়হান মুহাম্মদ সালেহ্। বর্তমান পুলিশ কমিশনার মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি পদে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বর্তমান পুলিশ কমিশনার আশিক সাঈদ গত ৫ মে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেন। কর্মক্ষেত্রে সৎ এবং পরিচ্ছন্ন এই কর্মকর্তাকে দুই মাসের মাথায় রাজশাহী রেঞ্জের দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে আবু রায়হান মুহাম্মদ সালেহ্ ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা এবং তিনি পুলিশ অধিদপ্তরে কর্মরত ছিলেন। এর আগে তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ–পুলিশ কমিশনার (ট্রাফিক) হিসেবেও কর্মরত ছিলেন।

অতীত কর্মের কারণে আবু রায়হান মুহাম্মদ সালেহ্কে বরিশালের মানুষ এখন সম্মানের দৃষ্টিতে দেখেন এবং তিনি নতুন কমিশনার হিসেবে নিয়োগ প্রাপ্তির খবর সাধারণ মানুষের মধ্যে আশা জাগিয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com