1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| দুপুর ১:৪৯|

ব্যবসায়ীদের ভূমিদস্যু বলার প্রতিবাদে পাথরঘাটার নতুন বাজার মানববন্ধন

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

পাথরঘাটা প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় পানি উন্নয়ন বোর্ডের বেরিবাঁধের ওপর নির্মিত ৭০ বছরের পুরানো ব্যাবসায়ীদের স্থাপনা উচ্ছেদের পাঁয়তারা এবং ব্যবসায়ীদের ভূমিদস্যু, জলদস্যু বলার প্রতিবাদে মানববন্ধন করেছে পাথরঘাটা নতুন বাজার বনিক সমিতি। রোববার (২৩ ফেব্রুয়ারি ) বেলা ১১ টার দিকে সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামালের সভাপতিত্বে এই মানববন্ধন কর্মসুচীতে শতাধিক ব্যবসায়ী ও স্থানীয় নারী-পুরুষ অংশগ্রহন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, পাথরঘাটা উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক এরফান আহম্মেদ সোয়েন, নতুন বাজারের ব্যাবসায়ী আ. ছত্তার, অ্যাডভোকেট মিজানুর রহমান ডিলার, মহিউদ্দিন এসমে, মো. রাহাত, মো.ফোরকান, মো. ইমু প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা জানান, পাথরঘাটা নতুন বাজারে ৭০ বছর ধরে মানুষ ২ শতাধিক স্থাপনা করে ব্যাবসা করে আসছে। যেখান থেকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর পাথরঘাটা মৎস্য অবতরন কেন্দ্রে মাছ বিক্রি করে এবং শত শত ট্রলারে জেলেরা বাজার করে আবার সাগরে চলে যায় । এখন বরগুনা জেলা পানি উন্নায়ন বোর্ডের কিছু দালাল চক্র টাকা হাতিয়ে নেয়ার জন্য মাত্র ৫০টি ঘর ভেঙ্গে দেয়ার জন্য ব্যাসায়ীদের নোটিশ প্রদান করেন। এই নোটিশ ব্যাবসায়ীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার কৌশল বলে তিনি দাবী করেন। তারা আরও জানান, হাসি নামে এক নারী কয়েকদিন আগে মানববন্ধনে পাথরঘাটার নতুন বাজার ব্যবসায়ীদের ভুমিদস্যু, জলদস্যু বলে আখ্যায়িত করেছে, যাতে আমাদের মানসম্মানের হানি হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এরফান আহমেদ বলেন, আমরা পানি উন্নয়ন বোর্ডকে প্রতি বছর একশনা বন্দোবস্তের জন্য লক্ষ লক্ষ টাকা সরকারকে রেভিনিউ দিচ্ছি। এখন যদি তাদের জমি দরকার হয় তা হলে বেড়িবাঁধের ওপর সকল ঘর বা স্থাপনা বেঙ্গে দিবে তাতে আমাদের কোন আপত্তি নেই। কিন্ত বিচ্ছিন্ন ভাবে কিছু ঘর ভাঙ্গার ব্যাপারে নোটিশ হওয়ায় বিষয়টি আমাদের সন্দেহ হচ্ছে। এ জন্য উর্দতন কর্তিপক্ষের নজরে আনার জন্য আমরা মানববন্ধন করছি এবং উএনও’র বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com