1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বৃহস্পতিবার| সকাল ৬:১৪|

ব্যবসায়ীর বসতঘরে চুরি, বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতায় বিকাশ ব্যবসায়ী মিরাজ হাওলাদারের বসতঘরে সিঁদ কেটে ২ লক্ষ টাকা চুরির ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

রবিবার (৩ আগষ্ট) দুপুর ১২ টার দিকে কালিহাতা মাহমুদিয়া আলিম মাদ্রাসার সম্মুখে নতুন বাড়ি নামক স্থানে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

চুরির ঘটনায় মিরাজ হাওলাদার বাদী হয়ে গত ২৭ জুলাই উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ ও ভুক্তভোগী সুত্রে জানা যায়- গত ২৬ জুলাই রাত ১০ টার দিকে উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতা নতুনবাড়ি জামে মসজিদ ও কালিহাতা মাহমুদিয়া আলিম মাদ্রাসা সংলগ্ন মোঃ মিজানুর রহমান হাওলাদারের ছেলে মোঃ মিরাজ হাওলাদার মুদি মনোহারী, ফ্লেক্সিলোড ও বিকাশের ব্যবসায়ী মোঃ মিরাজ হাওলাদার কাজ শেষে প্রতিদিনের ন্যয় বাড়িতে গিয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এরপর গভীর রাতে চোরচক্ররা বসতঘরের সিঁদ কেটে প্রবেশ করে ব্যবসায়ী ব্যাগসহ নগদ ২ লক্ষ টাকা লুট করে নিয়ে যায় চোরচক্ররা। সকালে ঘুম থেকে জেগে ঘরে সিঁদ কাটা অবস্থায় দেখতে পায় এবং নগদ ২ লক্ষ টাকা ব্যাগসহ খোয়া গেছে জানতে পারে ব্যবসায়ীর পরিবার।

স্থানীয়রা জানান- চুরির ঘটনার পর থেকে ওই এলাকার হারুন শরীফের ছেলে চিহ্নিত চোরচক্রের সদস্য আরিফ শরীফকে এলাকায় দেখা যায়নি। বিষয়টি তার বাবা হারুন শরীফকে জানালে তিনি তাল-বাহানা শুরু করে। তাই অভিযুক্ত চোরচক্রের সদস্য আরিফ শরীফের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী।

এসময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ মিরাজ হাওলাদার, প্রবীণ বিএনপি নেতা মোঃ ফারুক হোসেন কলম মোল্লা, বামরাইল ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ সপন ফকির, বামরাইল ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, কালিহাতা ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহেব বালী মৃধা।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তৃতাকালে বলেন বিক্ষুব্ধরা বলেন- আরিফ শরীফ এলাকায় একাধিক চুরির ঘটনার সাথে জড়িতে। সে এলাকায় মূর্তিয়মান আতঙ্ক। চোর আতঙ্কে কালিহাতাবাসী। এদিকে অচিরেই চোরচক্রের সদস্য আরিফ শরীফকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন বিক্ষুব্ধ জনতা।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com