1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৮:২৪|

ব্রাজিলের প্রাথমিক দলে নে/ই/মা/র

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক//

বিশ্বকাপের আগে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে ব্রাজিলের প্রাথমিক দলে রাখা হয়েছে তারকা ফরোয়ার্ড নেইমারকে।

৩৪ বছর বয়সী এই ফুটবলারকে জাতীয় দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি প্রাথমিক তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। তবে এর মধ্যেই নতুন করে চোটের শঙ্কা দেখা দিয়েছে।

বর্তমানে সান্তোসের হয়ে খেলা নেইমারকে ২০২৬ সালের বিশ্বকাপের আগে আরেকটি সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু আনচেলত্তি তাকে সরাসরি মাঠে দেখে মূল্যায়ন করতে চান, যা এই তারকার ওপর বাড়তি চাপ তৈরি করেছে।

ইতালিয়ান এই কোচ প্রস্তুতি ম্যাচগুলোর আগে নেইমারের খেলা দেখতে চেয়েছিলেন এবং এ উদ্দেশ্যে আজ (মঙ্গলবার) রিও ডি জেনেইরো থেকে সাও পাওলো যাওয়ার কথা ছিল তার। কিন্তু শেষ পর্যন্ত হতাশ হতে হয়েছে তাকে।

মঙ্গলবার ব্রাজিলের জাতীয় লিগে মিরাসোলের বিপক্ষে সান্তোসের ম্যাচে খেলতে পারবেন না নেইমার। দীর্ঘদিনের পেশির ক্লান্তির কারণে তিনি এই ম্যাচ থেকে ছিটকে গেছেন।

সান্তোস জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবেই তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে সময়টা বেশ অস্বস্তিকর, কারণ ব্রাজিল কোচ আনচেলত্তি এই তারকাকে মাঠে দেখতে চেয়েছিলেন।

ব্রাজিলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা এবং জাতীয় দলের কারিগরি কমিটির ঘনিষ্ঠ সূত্র আন্তর্জাতিক বার্তা সংস্থাকে জানিয়েছে, মঙ্গলবারের ম্যাচ থেকে নেইমারের বাদ পড়ার বিষয়টি সংস্থার কর্মকর্তাদের পাশাপাশি আনচেলত্তিকেও বিস্মিত ও হতাশ করেছে।

এর প্রভাব বিশ্বকাপের প্রস্তুতিতেও পড়তে পারে, কারণ প্রস্তুতি ম্যাচের আগে ব্রাজিলের এই তারকাকে পর্যবেক্ষণের সুযোগ হারিয়েছেন কোচ।

আনচেলত্তি ইতোমধ্যে স্পষ্ট করে দিয়েছেন, তিনি কেবল পুরোপুরি সুস্থ এবং দলের শারীরিক চাহিদা পূরণ করতে সক্ষম এমন খেলোয়াড়দেরই দলে নেবেন।

আগামী ২৬ ও ৩১ মার্চ ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগে ১৬ মার্চ দল ঘোষণা করবেন আনচেলত্তি। ফলে নেইমারকে মূল্যায়নের শেষ সুযোগটিও হারালেন ব্রাজিল কোচ।

উল্লেখ্য, সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের জার্সিতে খেলেছিলেন নেইমার। নতুন পরিস্থিতিতে এর মূল্য তাকে দিতে হতে পারে বলেই মনে করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com