1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ৮:০২|

বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ’ত্যু

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ছবুর হোসেন, বরিশাল//

বরিশালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকালে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়। এছাড়াও গত ২৪ ঘণ্টায় ৯০ জনকে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

মারা যাওয়া চার মাস বয়সী শিশু ইয়ামিন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বাসিন্দা বলে মঙ্গলবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানিয়েছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ২০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ১৭ শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছে তিন শিশু।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গের ১০০ রোগী পাওয়া গেছে। এর মধ্যে ৯০ জনকে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

গত ১ জানুয়ারি থেকে বরিশাল বিভাগের হামের সন্দেহজনক রোগী পাওয়া গেছে দুই হাজার ১১৭ জন। এর মধ্যে ১ হাজার ৮৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। ৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছে ১ হাজার ৪৬৮ জন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com