1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| ভোর ৫:৫৪|

মানুষ ব্যাকুল হয়ে আছে ইসলামের পক্ষে ভোট দিতে: চরমোনাই পীর

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, দেশের মানুষ এখন ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে। তাদের মধ্যে মানসিক ব্যাপক পরিবর্তন আসছে।

রোববার (২৩ নভেম্বর) দিবাগত রাতে নলছিটি চায়না মাঠে উপজেলা মুজাহিদ কমিটির আয়োজনে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম বলেন, বিগত দিনের সরকারগুলো দেশের মেহনতি কৃষক, দিনমজুর, শ্রমিকদের অর্জিত টাকা বিদেশে পাচার করেছে। এ দেশকে একাধিক বার দুর্নীতিতে প্রথম বানিয়েছে। তাদেরকে আর কেউ চায় না।

তিনি আরও বলেন, এ দেশে চাঁদাবাজ-দখলবাজদের কোনো স্থান হবে না। এখন সময় এসেছে আপনাদের সিদ্ধান্ত নেওয়ার, ভালো মানুষকে ভোট দেওয়ার।

সভায় ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সেকান্দর আলি সিদ্দিকির সভাপতিত্বে ঝালকাঠি -২ (সদর-নলছিটি) আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী ডা. সিরাজুল ইসলাম সিরাজি উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com