1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

মামার ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

বরিশালের উজিরপুরে মামার ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করা হয় বলে উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম জানিয়েছেন।

ওই তরুণী হলেন- উপজেলার ধামসর গ্রামের প্রয়াত মিন্টু মণ্ডলের কন্যা ন্যান্সি মণ্ডল (১৮)।

ওসি আব্দুস সালাম বলেন, ন্যান্সির সাথে ফেসবুকে ফরিদপুরের বাসিন্দা এক তরুণীর সাথে বন্ধুত্ব হয়। গত ২৪ অাগস্ট ন্যান্সি পালিয়ে ওই তরুণীর সাথে আত্মগোপনে থাকে। পুলিশের সহায়তায় ন্যান্সিকে উদ্ধার করে ধামসর গ্রামে মামা মাইকেল পান্ডের বাসায় নিয়ে আসে। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন সবাই। সকালে ঘুম থেকে উঠে ন্যান্সিকে ঘরের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় পেয়েছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ বলতে পারব।

ন্যান্সির মামা মাইকেল পান্ডে বলেন, ফরিদপুরের বাসিন্দা টুম্পা নামের এক তরুণীর সাথে ফেসবুকে ন্যান্সির পরিচয় হয়। তাদের মধ্যে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ২৪ আগস্ট দুইজনে বাসা থেকে পালিয়ে মাদারীপুরে আত্মগোপন করে। এ ঘটনায় থানায় জিডি করা হয়। পুলিশের সহায়তায় উদ্ধার করে ন্যান্সিকে নিয়ে আসা হয়েছে। পরিবারের মান সম্মান ক্ষুণ্ণ হওয়া ও তরুণীর সাথে বিচ্ছেদ হওয়ায় মানসিকভাবে ভেঙ্গে পড়ে আত্মহত্যা করেছে বলে দাবি করেন মামা মাইকেল পান্ডে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com