1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| দুপুর ১২:৪৯|

রানীশংকৈল উপজেলায় কষ্টি পাথর উদ্ধার সহ গ্রেফতার -১

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ১১ ফেব্রুয়ারি রাতে  অভিযান চালিয়ে কালো কষ্টি পাথরের মূল্যবান বিষ্ণু মূর্তি  উদ্ধার সহ ১ জনকে গ্রেফতার করেছেন  র‌্যাব ১৩ দিনাজপুর ব্যাটেলিয়ন। গ্রেফতারকৃত আসামি হলেন রানীশংকৈল উপজেলার বাচোর চোপড়া এলাকার মৃত হবিবর রহমানের ছেলে আকবর আলি (৫০) । র‌্যাব ও রানীশংকৈল থানার পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আকবরের বাসা থেকে প্রায় সাড়ে ৩  কেজি ওজনের মূল্যবান বিষ্ণু মূর্তি সহ চোরাচালান কাজে ব্যবহৃত দুটি সিম, ও মোবাইল ফোন উদ্ধার করা হয় ।। এ বিষয়ে রানীশংকৈল থানা অফিসার ইনচার্জ  আরশেদুল হক বলেন,  আজ (১১ ফেব্রুয়ারী) থানায় ধারা- ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর 25B (1)(A) মামলা রুজু করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com