1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বৃহস্পতিবার| দুপুর ১২:১৬|

লেক থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

পটুয়াখালীর কলাপাড়ায় অজ্ঞাত এক যুবকের (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের টেন্ডলের ঘোঝাসংলগ্ন এলাকার একটি লেক থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা কালো প্যান্ট ও কালো গেঞ্জি পরিহিত ওই যুবকের লাশ দেখতে পেয়ে ৯৯৯-এ ফোন দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এটি হত্যা না অন্য কোনো ঘটনা, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। এ ছাড়া প্রাথমিকভাবে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, মৃতের রহস্য উদ্‌ঘাটনে পুলিশি তদন্ত চলছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com