1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| দুপুর ২:০১|

শান্তদের কোচ থাকবেন স্টেডিয়ামে হামজাদের খেলা দেখতে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

স্পাটর্স ডেস্ক//

এশিয়ান কাপ বাছাইপর্বের জন্য জাতীয় ফুটবল দল এবং আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ ক্রিকেট দল রয়েছে হোটেল সোনারগাঁওয়ে। দুই দলের সদস্যদের দেখা হয়ে যাওয়াটা খুব সম্ভব। সেটা হয়ে গেলোও!

সকালের নাশতার জন্য লিফটে নামছিলেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবং বাংলাদেশ ক্রিকেট দলের কোচ ফিল সিমন্স। দুজনের মধ্যে কথাও হলো।

সোমবার সংবাদ সম্মেলনে জামাল ভূঁইয়া বলেন, ‘ক্রিকেট কোচ সিমন্স আমাকে জিজ্ঞেস করেন, ভারতের বিপক্ষে ম্যাচে তো অনেক চাপ? কী মনে হচ্ছে?’

উত্তরে কী বলেছেন জামাল সেটাও জানালেন, ‘আমি বললাম, ফুটবলারদের জন্য চাপ থাকাটা স্বাভাবিক। চাপ সব সময় থাকে। তবে এটা সামলানোই আমার কাজ।’ সিমন্স বলেন, ‘আমিও ম্যাচ দেখতে স্টেডিয়ামে থাকব।’

ম্যাচের গভীরতা বোঝাতে জামাল বলেন, ‘ক্রিকেটের দিকটা যদি দেখেন, তারাও এই ম্যাচ নিয়ে রোমাঞ্চিত। শুধু সমর্থক কিংবা পরিবার নয়। অন্যান্য খেলাধুলার লোকেরাও আগ্রহ দেখাচ্ছে। সারা বাংলাদেশ এই ম্যাচ দেখবে।’

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com