1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বৃহস্পতিবার| রাত ১১:১৪|

শ্রীলঙ্কায় রপ্তানি কার্যক্রম শুরু

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

সংবাদ প্রতিদিন//

নেস্‌লে বাংলাদেশ জানিয়েছে তারা এখন শ্রীলঙ্কায় রপ্তানি কার্যক্রম শুরু করেছে। এ উপলক্ষে এক বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাই কমিশনার জনাব ধর্মপাল উইরাক্কোডি।

অনুষ্ঠানে ধর্মপাল বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক এবং আঞ্চলিক উন্নয়নে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

গাজীপুরের শ্রীপুরে অবস্থিত নেস্‌লে বাংলাদেশ-এর একমাত্র কারখানায় উৎপাদিত শিশুদের জন্য পুষ্টিকর দুধভিত্তিক খাবার নেস্‌লে সেরেগ্রো এখন থেকে শ্রীলঙ্কায় রপ্তানি হচ্ছে। এ অর্জনকে নেস্‌লে বাংলাদেশ-এর জন্য একটি নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

নেস্‌লে বাংলাদেশ পিএলসি-র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব দীপাল আবেউয়িক্রেমা বলেন, নেস্‌লে গ্রুপের ১৫৫ বছরেরও বেশি সময়ের ঐতিহ্যকে ধারণ করে আমরা গুণগতমানসম্পন্ন পণ্য সরবরাহ করছি এবং আন্তর্জাতিক সম্প্রসারণের প্রতিটি সুযোগকে কাজে লাগাতে বদ্ধপরিকর। ” তিনি আরও বলেন, “আমরা রপ্তানি কার্যক্রম আরও বিস্তৃত করতে সক্রিয়ভাবে নতুন বাজার অনুসন্ধান করছি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীলঙ্কা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি -এর সভাপতি মি. নাজিথ মিওয়ানাগে এবং নেস্‌লে বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com