1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৯:৩৩|

সারা দেশের ন্যায় হাম-রুবেলার টিকাদান কার্যক্রম শুরু,

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

সুনিল সরকার, পটুয়াখালী//

সারা দেশের ন্যায় পটুয়াখালীতে শুরু হয়েছে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের হাম-রুবেলার টিকাদান কার্যক্রম। সোমবার সকাল সারে দশটায় শহরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ১১ দিন ব্যাপী টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

এসময় পটুয়াখালী সিভিল সার্জন ডা. খালেদুর রহমান মিয়া সহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজ একযোগে জেলার অস্থায়ী ১০৯ টি সাব ব্লক কেন্দ্রে ও জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ১১ হাজার শিশুকে টিকা প্রদান করা হচ্ছে।

পর্যায়ক্রমে ১ মে পর্যন্ত জেলার প্রায় ২ লাখ শিশুকে টিকা প্রদান করা হবে। দুই ডোজ হামের টিকা সম্পন্ন হওয়া শিশুদের অতিরিক্ত সুরক্ষার জন্য ফের টিকা নিতে হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com