1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| দুপুর ২:১৭|

সুসম্পর্কে বাধা নেই ভারতের সঙ্গে: পররাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

সংবাদ ডেস্ক//

ভারতের সঙ্গে সুসম্পর্কে কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, ‘সবচেয়ে নিকটবর্তী প্রতিবেশি হিসেবে ভারতের সঙ্গে সুসম্পর্কই স্বাভাবিক শিষ্ঠাচার।’

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে সিলেট সার্কিট হাউজে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

হুমায়ুন কবির বলেন, ‘তবে গত দেড় দশক ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিল না, ছিল শেখ হাসিনার সঙ্গে। সম্পর্ক করতে হবে দুই দেশের জনগণে সঙ্গে। বর্তমান সরকার সে চেষ্টা করছে।’

তিনি আরও বলেন, ‘পলাতক শেখ হাসিনা ভারতে থেকে যেন কোনো সন্ত্রাসী পদক্ষেপ না নিতে পারে, সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ভারতকে এটি নিশ্চিত করতে হবে। ব্যক্তি বা দলের সাথে দেশের মর্যাদার সম্পর্ক টিকে থাকে না।’

সার্কিট হাউজে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে নানান দিক নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা। এসময় সিলেটের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শহিদ ওসমান হাদি হত্যাকান্ডের বিচারে অগ্রাধিকার দেওয়া হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অপরাধীদের ফিরিয়ে আনার ব্যাপারে ভারতের সাথে কথা চলছে। বিষয়টিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।’

এ ছাড়া রাশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের বিশেষ অনুমতির বিষয়েও আলোচনা চলছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com