1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| বিকাল ৪:২০|

অবৈধভাবে ভারতে যাওয়ার সময়, আটক ৩

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

সংবাদ প্রতিদিন//

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ঢাকা দক্ষিণ সাবেক মন্ত্রী দীপু মনির ভাগ্নে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজউদ্দিনসহ চারজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৯ আগস্ট) সকালে মহেশপুরের শ্যামকুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আটক বাকি তিনজন হলেন মানব পাচারকারী চক্রের সদস্য। তাদের মধ্যে একজনের নাম রিয়াজ, এবং বাকি দুজনের নাম ফয়েজ ও মিরাজ। তারা সবাই পেপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবারে সকালে পেপুলবাড়িয়া গ্রামের মধ্য দিয়ে মোটরসাইকেলে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন রিয়াজউদ্দিন। এ সময় রাস্তা কাঁচা হওয়ায় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তারা মোটরসাইকেলের গতিবিধি লক্ষ করে তাদের আটক করেন।

আটক হওয়ার পর রিয়াজউদ্দিন অভিযোগ করেন, মানবপাচারকারী চক্রের এই সদস্যরা তাকে তিন দিন ধরে আটকে রেখেছিল এবং তার কাছ থেকে তিন লাখ ৬০ হাজার টাকা ও এটিএম কার্ড ছিনিয়ে নিয়েছে।

পরে স্থানীয় ইউপি সদস্য তরিকুল ইসলাম তরু পুলিশকে খবর দেন। মহেশপুর থানা পুলিশ এবং বিজিবি তাদের আটক করে থানায় নিয়ে আসে। স্থানীয়রা জানান, আটক মানবপাচারকারী চক্রের সদস্য রিয়াজ এর আগেও মানবপাচারের সঙ্গে জড়িত ছিলেন। গত ২ মে এই সীমান্তে বিএসএফের গুলিতে তিনি আহত হয়েছিলেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুর রহমান জানান, আটককৃতদের মধ্যে একজনের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়। তার বাবার নাম আবুল হোসেন ব্যাপারী। তিনি ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের নেতা। তার বিরুদ্ধে ঢাকায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com