1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

তানজীন তিশার বিরুদ্ধে মামলা

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক//

শাড়ির প্রতারণা মামলায় বাদীকে হত্যার হুমকির অভিযোগে অভিনেত্রী তানজীন তিশার বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী এই মামলা করেন।

বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রনি জানান, ‘আদালত মামলাটি আমলে নিয়ে তানজীন তিশাকে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।’

মামলায় অভিযোগ করা হয়, সানায়া আনাম ওয়াফিকাহ গত বছরের ২৭ নভেম্বর তানজীন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে আদালতে মামলা করেছিলেন।

মামলার পর তানজীন তিশা বিভিন্ন সময় মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেন এবং সানায়া আনামের যেকোনো ধরনের ক্ষতি করার হুমকি দেন। গত বছরের ৭ নভেম্বর তিশা সানায়া আনামকে ফোন করে হুমকি দেন।

মামলায় আরও বলা হয়, সানায়া আনামের করা প্রতারণার মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে তদন্ত কর্মকর্তা পক্ষপাতদুষ্ট হয়ে আদালতে প্রতিবেদন জমা দেন।

এর বিরুদ্ধে নারাজি দিলে গত রোববার মামলাটি সিআইডি পুলিশকে অধিকতর তদন্তের নির্দেশ দেওয়া হয়। সানায়া আনাম আদালত থেকে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এতে তিশা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বাদীর পল্লবীর বাসায় লোক পাঠিয়ে হুমকি দেন বলে তানজীন তিশার বিরুদ্ধে অভিযোগ করা হয়।

এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন সানায়া আনাম। তিনি থানায় মামলা করতে গেলেও থানা কর্তৃপক্ষ মামলা না নিয়ে তাঁকে আদালতে মামলা করার পরামর্শ দেয়।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com