1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| দুপুর ১:৩৮|

একটি দল স্থানীয় নির্বাচন চাচ্ছে : আযম খান

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, একটি দল স্থানীয় নির্বাচন চাচ্ছে, তারাই আবার কিছুদিন আগে বলেছে, আগামী রোজার আগে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। যারা জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করতে চায়, তারা ৫ আগস্টের গণ অভ্যুত্থানের সঙ্গে বেঈমানি করার চেষ্টা করছে।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের বাসাইলে উপজেলা বিএনপির বর্ধিত সভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিগত ফ্যাসিস সরকার গণতন্ত্রের কথা না বলে শুধু উন্নয়নের কথা বলতেন। এ সরকারও আগে সংস্কার পরে গণতন্ত্রের কথা বলছেন। মানুষের প্রত্যাশা গণতন্ত্রে ফেরত যাওয়া, ন্যায় বিচার পাওয়া, আইনের শাসন প্রতিষ্ঠা করা। জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়ায় আমরা মাঠে আছি। অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড নিয়ে সারাদেশে ও আমাদের মাঝে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, আবার নিত্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে। অর্থনীতিতে আন্তর্জাতিক রেটিং কমে যাচ্ছে। বিদেশি বিনিয়োগ অনেক কমে যাচ্ছে, দেশীয় বিনিয়োগ শূন্যের কোটায়। আবার আমরা অর্থনৈতিক সংকটের দিকে অগ্রসর হচ্ছি।

উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে এই বর্ধিত সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর।

বক্তব্য দেন- জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামীল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেমসহ স্থানীয় নেতারা।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com