1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

সংবাদ ডেস্ক//

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৮২ জন। এ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা ৬৯ হাজার ১৪৯ জন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীর মধ্যে ১ হাজার ৬৮ জন পুরুষ এবং ৭১৪ জন নারী।

এ সময়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ২১ থেকে ২৫ বছর বয়সী গ্রুপে, ২৬২ জন। এরপর ২৬ থেকে ৩০ বছর বয়সী ২৫৩ জন এবং ১৬ থেকে ২০ বছর বয়সী ২৩৮ জন রোগী ভর্তি হয়েছেন।

মারা যাওয়া ৮ জনের মধ্যে দুজন পুরুষ ও ৬ জন নারী। মৃতদের মধ্যে সবচেয়ে বেশি, দুজনের বয়স ৪৬ থেকে ৫০ বছর। এছাড়া ১১ থেকে ১৫, ৩১ থেকে ৩৫, ৩৬ থেকে ৪০, ৪১ থেকে ৪৫, ৬১ থেকে ৬৫ এবং ৮০ বছরের বেশি বয়সী একজন করে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৫৭ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত সুস্থ হয়ে ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা ৬৩ হাজার ৮৭৪।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com