1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| বিকাল ৩:৪২|

ধর্ম নিয়ে কটূক্তি: পিটিয়ে হত্যার পর গাছে ঝুলিয়ে মরদেহে আগুন

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

সংবাদ ডেস্ক//

ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে শ্রমিক দীপু চন্দ্র দাসকে (২৫) কারখানার বাইরে প্রথমে মারধর করা হয়।

পরে গাছের সঙ্গে ঝুলিয়ে পিটিয়ে মৃত্যু নিশ্চিত করার পর মরদেহ আগুনে পুড়িয়ে দেয় ‘তৌহিদি জনতা’। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টায় পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানার শ্রমিক কামাল হোসেন সাংবাদিকদের জানান, দীপু চন্দ্র দাস মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করেন।

এই ঘটনার পর তাকে কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নেওয়া হলে সেখানে কটূক্তি করার বিষয়টি স্বীকার করেন। এরপর কর্তৃপক্ষ তাকে কারখানা থেকে বের করে দেয়।

এরই মধ্যে ‘তৌহিদি জনতা’ খবর পেয়ে যায়। দীপু রাত ৯টার দিকে কারখানার গেটে বের হলে প্রথমে তাকে সেখানে মারধর করা হয়। এরপর তাকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কাছে এনে একটি গাছের সঙ্গে ঝুলিয়ে মারধর করে মৃত্যু নিশ্চিত করা হয়। পরে মরদেহে আগুন ধরিয়ে দেয় ‘তৌহিদি জনতা’।

পরে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।

ভালুকা মডেল থানা পুলিশের ওসি জাহিদুল ইসলাম জানান, দীপু চন্দ্র দাস প্রায় তিন বছর ধরে ভালুকার পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানার শ্রমিকের কাজ করছিলেন। এখন পর্যন্ত পরিবারের কেউ এসে অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com