1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১২:৫২|

বিএনপি সরকারকে ভূতে ধরেছে : জকসু ভিপি

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

সংবাদ ডেস্ক//

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) সহসভাপতি (ভিপি) মুহাম্মদ রিয়াজুল ইসলাম বলেছেন, বর্তমান সরকারকে ভূতে ধরেছে। তারা যখনই ক্ষমতায় এসেছে, তখনই তারা এ দেশের মানুষের জীবনকে বিপর্যস্ত করেছে; এ দেশের জনজীবনকে পেছনের দিকে নিয়ে গেছে। শনিবার (২৫ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

রিয়াজুল ইসলাম বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এলেই দেশের জনজীবন সংকটে পড়ে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে ওঠে। তিনি অভিযোগ করেন, অতীতের মতো বর্তমান সময়েও কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষ নানামুখী সংকটে রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, সারের সংকট, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ ঘাটতি এবং গ্যাস সংকট দেশের অর্থনীতি ও শিল্প খাতকে চাপে ফেলছে।

তিনি আরও বলেন, উৎপাদনশীল খাতে স্থবিরতা তৈরি হচ্ছে এবং অনেক শিল্পকারখানা গ্যাস ও বিদ্যুতের অভাবে বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে। ব্যাংকিং খাতে অনিয়ম ও ঋণের চাপ বাড়ায় অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

জকসু ভিপি অভিযোগ করেন, এসব সমস্যার সমাধান না করে ভিন্ন খাতে দৃষ্টি সরাতে শিক্ষাঙ্গনে অস্থিরতা তৈরি করা হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, জনগণের প্রত্যাশা উপেক্ষা করা হলে আবারও আন্দোলন গড়ে উঠতে পারে।

সমাবেশ থেকে তিনি সরকারকে গণভোটের রায় এবং ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে জনগণের জীবনমান উন্নয়ন, অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার দাবি জানান।

এদিকে, সমাবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামও বক্তব্য দেন। তিনি বলেন, রাজনৈতিক সিদ্ধান্তে জনগণের মতামত প্রতিফলিত হওয়া জরুরি। তার মতে, দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

মাজহারুল ইসলাম আরও বলেন, দেশের রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্তে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। অন্যথায় ছাত্রসমাজ আবারও আন্দোলনে নামতে পারে বলে তিনি হুঁশিয়ারি দেন।

সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও ছাত্রনেতারা উপস্থিত ছিলেন। তারা সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণভোটের বাস্তবায়ন এবং ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com