1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| দুপুর ২:৫৪|

পলিথিনে মোড়ানো নারীকে জ্যান্ত উদ্ধার

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

বরিশাল-ভোলা মহাসড়কের পাশ থেকে হাত-পা বাধা ও পলিথিনে পেচানো অবস্থায় এসিডদগ্ধ এক নারীকে জীবিত উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২ জুন) ভোরে মেট্রোপলিটন এলাকার বন্দর থানাধীন তালুকদারহাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

বরিশাল বন্দর থানার পুলিশ পরিদর্শক (ওসি/তদন্ত) দেলোয়ার হোসেন বলেন, ওই নারীকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতারের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নেওয়া হয়েছে। তার চিকিৎসা চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

স্থানীয়ভাবে জানা গেছে, তালুকদারহাট এলাকার ব্যবসায়ীরা ভোরে ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়ার সময় সড়কের পাশে পলিথিনে পেচানো অবস্থায় ওই নারীকে পড়ে থাকতে দেখেন। ওই নারীকে এসিড দিয়ে ঝলসে দেওয়া হয়েছে বলে তারা জানান। বাসিন্দারা পুলিশে খবর দিলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

বরিশার শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান, মাঝবয়সী এক নারীকে উদ্ধার করে পুলিশ নিয়ে এসেছে। তার চিকিৎসা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com