1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ৪:২৮|

মোবাইল আসক্তি কাটিয়ে শিশুদের মাঠে ফিরতে হবে : ড. জিয়াউদ্দিন হায়দার

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

মিঠু আহম্মেদ, বরিশাল//

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ও বিশিষ্ট পুষ্টিবিদ ড. এস. এম জিয়াউদ্দিন হায়দার বলেছেন, “বর্তমানে অধিকাংশ শিশু মোবাইল ও প্রযুক্তিনির্ভর জীবনে আসক্ত হয়ে পড়ছে। এ অবস্থা থেকে বেরিয়ে এসে শিশুদের আবার মাঠে ফিরতে হবে। সুস্থ, মানবিক ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই।”

শনিবার (১৬ মে) বরিশালে বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বরিশাল স্টেডিয়ামে বিভাগীয় পর্যায়ের ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জেলা সংবাদ

তিনি বলেন, “শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, খেলাধুলা, সংস্কৃতি ও নৈতিক শিক্ষার মধ্য দিয়েও গড়ে তুলতে হবে।

বর্তমান সরকার শিশুদের সার্বিক ও মানবিক বিকাশে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে খেলাধুলাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী নিজেও চান তরুণরা খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণ করুক।”

ড. জিয়াউদ্দিন হায়দার আরও বলেন, “বর্তমান সংসদে এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একজন মাননীয় স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ এবং অন্যজন মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক ক্রীড়া অঙ্গনে অবদান রেখে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তোমাদের মধ্য থেকেও ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেওয়ার মতো মানুষ তৈরি হবে।”

অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরে বরিশাল বিভাগের বিভিন্ন জেলার অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাড. বিলকিস জাহান শিরিন, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবিব, বরিশালের জেলা প্রশাসক মো. খাইরুল আলম সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ওবায়দুল্লাহ ,অতিরিক্ত জেলা প্রশাসক উপমা ফারিসা এবং বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ। সঞ্চালনা করেন মো. সাইদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, অভিভাবক, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জিয়াউদ্দীন হায়দার একটি সামাজিক সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ও বরিশাল শের- ই – বাংলা মেডিকেল কলেজের হামে আক্রান্ত শিশুদের সার্বিক অবস্থা পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com