1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

সংবাদ ডেস্ক//

সৌদি আরবে বিমান হামলাজনিত নিরাপত্তা পরিস্থিতির কারণে দেশটির বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনায় আগের সিদ্ধান্তই বহাল রাখছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

এর ফলে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমানের নিয়মিত ফ্লাইট চলাচল বন্ধ থাকছে। তবে জেদ্দা, দাম্মাম ও মদিনা রুটে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে। আজ বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি ও যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সৌদিগামী ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে পূর্বঘোষিত সিদ্ধান্ত আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, নিরাপত্তাজনিত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট আগামী ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

অন্যদিকে, ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা ও ঢাকা-মদিনা-ঢাকা রুটে আগের সিদ্ধান্ত ও নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, টিকিট ও ভ্রমণসংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে হবে।

 

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com