1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৪:৪২|

আবারও হোঁচট খেল রিয়াল

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক//

ম্যাচজুড়ে আক্রমণের দাপট দেখাল রিয়াল মাদ্রিদ। অনেক সুযোগও পেল তারা; কিন্তু গোল মুখে খুব একটা কার্যকর হতে পারলেন না কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিউস জুনিয়ররা।

বিরতির পর এগিয়ে যেতে পারলেও ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারল না আলভারো আরবেলোয়ার দল। তাদের মাঠে পয়েন্ট আদায় করে নিল জিরোনা। সান্তিয়াগো বার্নাব্যুতে শুক্রবার রাতে লা লিগার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

দ্বিতীয়ার্ধের শুরুতে ফেদেরিকো ভালভের্দের চমৎকার গোলে এগিয়ে যায় রিয়াল। কিছুক্ষণ পর দুর্দান্ত গোলে সমতা টানেন তমাস লেমা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে জয়হীন রইল ইউরোপের সফলতম দলটি।

লা লিগায় গত রাউন্ডে মায়োর্কার মাঠে ২-১ গোলে হেরেছিল রিয়াল। এরপর চ্যাম্পিয়ন্স লিগে গত মঙ্গলবার ঘরের মাঠে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে একই ব্যবধানে হেরে যায় তারা।

আগামী বুধবার ফিরতি লেগের আগে জয়ে ফেরা হলো না তাদের। পুরো ম্যাচে ৬১ শতাংশ পজিশন রেখে গোলের জন্য রিয়াল শট নেয় মোট ২২টি, যার ৯টি ছিল লক্ষ্যে।

জিরোনার ১০ শটের ২টি লক্ষ্যে ছিল। ষষ্ঠ মিনিটে প্রথম সুযোগ পায় রিয়াল। তবে এদুয়ার্দো কামাভিঙ্গার ক্রস বক্সে ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে পারেননি এমবাপ্পে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com