1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালী বিশ্ব হাত ধোয়া দিবস পালিত।,

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

সুনিল সরকার, পটুয়াখালী//

‘হাত ধোয়ার নায়ক হোন’—এই স্লোগান নিয়ে পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা দিবসের তাৎপর্য তুলে ধরেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পুলিশ সুপার মো. আবু ইউসুফ, পটুয়াখালী জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়াসহ অন্যান্যরা।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com