1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৮:০০|

এখনো সরকারের মধ্যে আওয়ামী লীগের কিছু দোসর আছে : ফারুক

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৩২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘সরকারের মধ্যে এখনো আওয়ামী লীগের কিছু দোসর আছে। তাদের থেকে আপনি (প্রধান উপদেষ্টা) সতর্ক থাকুন।’

মঙ্গলবার (২২ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও শেখ হাসিনা সরকারের আমলে গুম, খুন ও অপহরণে জড়িতদের বিচারের দাবিতে এক প্রতিবাদসভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় কমিটি।

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘আপনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। গ্রামের মানুষের জন্য গ্রামীণ ব্যাংক করে ইতিহাস সৃষ্টি করে নোবেল পুরস্কার পেয়েছেন, সেটা নিয়েও হাসিনা পার্লামেন্টে বাজে কথা বলেছিল। আপনাকে পায়ে হাঁটিয়ে সাততলা পর্যন্ত উঠিয়ে মামলার হাজিরা দেওয়ার ব্যবস্থা করেছিল। সেই হাসিনার বিচার চলুক, আয়নাঘর যারা বানিয়েছে তাদেরও বিচার চলুক।

কিন্তু চলমান প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য বাংলাদেশে আরেকটি চক্র খুব তৎপর হয়ে পড়েছে। সেই চক্রটি হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগের কিছু কিছু দোসর আপনার সরকারের মধ্যে আছে, এদের থেকে সতর্ক থাকুন।’

তিনি শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ‘আপনি হিংসা করে খালেদা জিয়াকে জেলে নিয়েছিলেন, কোকোকে বিদেশের মাটিতে মেরে ফেলেছেন। আপনি আসার ১৫ দিনের মাথায় জিয়াউর রহমানকে চট্টগ্রামে মরতে হয়েছে।

১/১১-এ আপনি মঈনুদ্দিনের দয়ায় চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে পারলেন। কিন্তু বেগম খালেদা জিয়াকে একটা দিনের জন্যও ডাক্তারের কাছে পাঠালেন না। এসব অমানুষিক কাজ করেছেন আপনি।’
জয়নুল আবদিন ফারুক আরো বলেন, ‘টিউলিপ বলেছে সে নাকি বাংলাদেশি নয়।

বাংলাদেশি প্রধানমন্ত্রী হয়ে আপনি (শেখ হাসিনা) বিদেশি নাগরিককে কিভাবে পাসপোর্ট, আইডি কার্ড বানিয়ে দিয়েছেন। কী করে তাকে জমি দিয়েছেন। আপনার দুর্নীতি, স্বজনপ্রীতি পৃথিবীর ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’

সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জাতীয়তাবাদী নবীন দলের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com