1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| বিকাল ৫:৫৬|

সোহানের নেতৃত্বে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স//

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে দল ঘোষণা করা হয়েছে আগেই।

আজ ঘোষণা করা হয়েছে অধিনায়কের নাম। নুরুল হাসান সোহানকে দেওয়া হয়েছে এই দায়িত্ব।
আজ সিলেটে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ‘এ’ দলের কোচ মিজানুর রহমান বাবুল বিষয়টি জানান। তিনি বলেন, ‘অধিনায়ক তো ইতোমধ্যেই চূড়ান্ত, নুরুল হাসান সোহান অধিনায়ক থাকছে। একটা দেশের হয়ে আরেকটা দেশের বিপক্ষে খেলছি। অবশ্যই আমরা চাইবো আমাদের দেশকে এগিয়ে নিতে, পাশাপাশি ভালো ক্রিকেট খেলতে। ’

একনজরে বাংলাদেশ ‘এ’ দল: নুরুল হাসান সোহান (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাইফ হাসান, মাহিদুল ইসলাম, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন, নাইম হাসান, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম, এবাদত হোসেন ও খালেদ আহমেদ।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com