1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| বিকাল ৪:০৮|

বরিশালে মহানবীকে নিয়ে কটূক্তি: যুবক আটক

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে প্রকাশ্যে কটূক্তি করার ঘটনাকে কেন্দ্র করে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামে রবিবার (১৮ জুন) রাতে চরম উত্তেজনা ছড়িয়ে পরে।

স্থানীয় তৌহিদী জনতা কটূক্তিকারী তমাল বৈদ্যকে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাংতা বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। খবর পেয়ে থানার ওসি মো. অলিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষনিক অভিযান চালিয়ে অভিযুক্ত তমাল বৈদ্যকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃত তমাল রাংতা গ্রামের তাপস বৈদ্যর ছেলে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম জানান, তমাল বৈদ্যর বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার (১৯ জুন) তাকে বরিশাল আদালতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com