1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| বিকাল ৩:৫০|

যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক- ৩

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

ভোলায় যৌথ অভিযানে অস্ত্রসহ আওয়ামী লীগের তিন নেতাকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সকালে কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক আওয়ামী লীগ নেতারা হলেন—ঢাকার শের-ই-বাংলা থানা আওয়ামী লীগের নেতা মো. উজ্জ্বল হোসেন (৪২), ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রিয়াজ মাতাব্বর (৫৫) ও ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নিজাম মুন্সি (৫২)।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের সদস্য ও পুলিশের সমন্বয়ে যৌথবহিনী ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের বড় চরসামাইয়া ও চরকালীসংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকা থেকে আওয়ামী লীগের তিন নেতাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড তাজা কার্তুজ ও পাঁচটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, আটক আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে। তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে, যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদীতীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ১৬ রমজান

সেহরির শেষ: ০৫:০০ AM

ইফতার শুরু: ৬:০৪ PM

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com