1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| দুপুর ২:২৫|

আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত আমিরের সঙ্গে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

সংবাদ প্রতিদিন//

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে তার কার্যালয়ে ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা ব্রেকফাস্ট সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টায় বৈঠকের শুরুতেই তিনি ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খবর নেন ও তার দ্রুত আরোগ্য কামনা করেন।

বৈঠকে তারা বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি এবং বাংলাদেশ ও আর্জেন্টিনার দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ, আন্তর্জাতিক সম্পর্কসহ স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

এ সময় রাষ্ট্রদূত ভবিষ্যতে বাংলাদেশের প্রতি তাদের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে বাংলাদেশ ও আর্জেন্টিনার দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক এবং উন্নয়ন ও অগ্রগতির ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং জামায়াতের আরিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান বৈঠকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com