1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১২:২৯|

ইলিশ অভিযান: মেঘনায় ২৫ জেলেকে জরিমানা

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়ে অবৈধভাবে ইলিশ ধরার অভিযোগে ২৭ জেলেকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে জব্দ প্রায় ২২ লাখ মিটার অবৈধ জাল পুড়িয়ে ফেলা হয়েছে।

আজ সোমবার উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলম বলেন, ‘আগে অভিযানের খবর পেয়ে জেলেরা সরু খালে লুকিয়ে থাকত। এবার আমরা সেসব জায়গায় আগে থেকেই আমাদের টিম মোতায়েন করেছিলাম।’

তিনি বলেন, ‘আজ সকাল ৮টার দিকে খালে প্রবেশের সঙ্গে সঙ্গেই আমরা তাদের হাতেনাতে ধরে ফেলি।’ কোস্টগার্ডের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মারুফুল ইসলাম ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলম যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।

আটককৃতদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. ইলিয়াস শিকদারের ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হয়। সেখানে ২৫ জেলেকে এক হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়।

দুইজন নাবালক হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। ইউএনও বলেন, ‘জব্দ করা সব জাল পুড়িয়ে ফেলা হয়েছে এবং জব্দ করা ইলিশ মাছ স্থানীয় মাদরাসাগুলোতে বিতরণ করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com